শনিবার, ১৩ আগস্ট, ২০১১

ইকোনমিস্ট জঙ্গি অর্থায়নে পরিচালিত: মতিয়া

প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ জঙ্গিদের অর্থে পরিচালিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার রাজধানীর প্রেসক্লাবে সাম্যবাদী দল আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি যে নেতিবাচক মন্তব্য পত্রিকাটিতে প্রকাশ করা হয়েছে তার জন্য শিগগিরই পত্রিকাটিকে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের পর ইকোনোমিস্ট লিখেছিলো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তারাই ২০১১ সালে লিখেছে ভারতের টাকায় নির্বাচন হয়েছে।আলোচনায় সভায় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ