রবিবার, ১৪ আগস্ট, ২০১১

চট্রগ্রাম-ঢাকা মহাসড়ক ঈদের পূর্বে সংস্কারের দাবী

চট্রগ্রাম পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে চট্রগ্রাম-ঢাকা মহাসড়ক ইদের পূর্বে সংস্কারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি আলহাজ্ব কফিলউদ্দিনের সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন দাবী দফা নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন হাজারী,সাধারন সম্পাদক আলহ্াজ্ব অলি আহম্মদ। সংগ্রাম পরিষদের সদস্য সচিব মৃনাল চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সমন্বয় কারী বদরুল হুদা মুরাদ, আন্ত জেলা পরিবহন সমিতির সভাপতি হাজী রুহুল আমিন,সহ সভাপতি আবুল কালাম আজাদ,ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ সবুর,নুরুল ইসলাম, সালাউদ্দিন,জাকির হোসেন, বশির আহম্মদ প্রমুখ সহ বিভিন্ন জেলা উপজেলা থানা ওঅঞ্চলের নেতৃবৃন্ধ মানব বন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্ধরা বলেন ইদের পূর্বে চট্রগ্রাম-ঢাকা মহাসড়ক সংস্কার না করলে ধর্মঘট,অসহযোগ,স্মারকলিপি সহ যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ জানিয়ে প্রধানমন্ত্রীকে পত্র দেওয়া হবে। এবং দুর্বার আন্দোলনে মানব বন্ধন ও সমাবেশে আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ