রবিবার, ১৪ আগস্ট, ২০১১

আদিবাসী ইস্যু: বেকায়দায় তিন পার্বত্য এমপি

আদিবাসি স্বীকৃতি নিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সাথে সরকারের বিরাধ বেকায়দায় ফেলে দিয়েছে পার্বত্যাঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান হতে নির্বাচিত তিন পাহাড়ি এমপিকে। ক্ষমতাসীন আওয়ামীলীগের এ তিন এমপি এখন নিজের জাতিসত্বা ও দল নিয়ে দোটানায় পড়েছেন। আদিবাসি ইস্যু নিয়ে স্পষ্ট করে মুখ না খোলায় এ তিন এমপির সাথে পাহাড়ি জনগোষ্ঠির দুরত্ব বাড়ছে। অন্য দিকে তাদের উপর দলীয় চাপও বেড়েছে। সরকারের সাথে পাহাড়িদের এ দুরত্ব শেষ পর্যন্ত এ তিন এমপির রাজনৈতিক জীবনে দূর্ভাগ্য বয়ে আনতে পারে। আগামী নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে হিসেব নিকেশ করতে হচ্ছে।বর্তমান সরকার সংবিধানের পঞ্চাদশ সংশোধনী বিল পাশ করার পর থেকে আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতির ইস্যু নিয়ে ফুসে উঠেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সংগঠনগুলো। আওয়ামীঘেষা পাহাড়িরা এখন সরকার বিরোধী কঠোর অবস্থানে রয়েছে। আদিবাসি ইস্যু নিয়ে পাবত্য এলাকার নির্বাচিত ৩ পাহাড়ি এমপির স্পষ্ট বক্তব্য না থাকায় তারা আঞ্চলিক সংগঠনগুলোর কড়া সমালোচনার শিকার হন। ইতোমধ্যে পার্বত্য চুক্তি সম্পদনকারী জেএসএস তিন এমপিকে অবাঞ্চিত ঘোষনা করেছে। চুক্তি বেরোধী পাহাড়িদের অপর সংগঠন ইউপিডিএফ তিন এমপিকে সরকার হতে পদত্যাগের আহবান জানিয়েছেন। এদিকে পার্বত্য পরিস্থিতি নিয়ে তিন এমপিকে মঙ্গলবার বিশ্ব আদিবাসি দিবসের দিন প্রধানমন্ত্রী জরুরী তলব করেন। পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসী বিষয়ে সরকারের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করে তুলে ধরতে এ বৈঠকে তিন এমপি ছাড়াও তিন পার্বত্য জেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত বৈঠক হয়নি। বৈঠকে যোগ দিতে যাওয়া রাঙামাটি জেলা আওয়ামীলীগের একজন নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কেন বৈঠক স্থগিত করা হয়েছে এ ব্যাপারে আমরা কিছু জানি না। এ ছাড়াও আদিবাসি বিষয়ে সরকারী সিদ্ধান্তের ব্যাপার ও পার্বত্য পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা মন্তব্য করতে রাজি হননি।সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গত মঙ্গলবার পার্বত্য তিন জেলায় পাহাড়িরা ঘটাকরে পালন করেছে বিশ্ব আদিবাসি দিবস। প্রতিবছর এ দিবসের কর্মসুচিতে পার্বত্য এলাকার নির্বাচিত এমপি ও সরকারের বিভিন্ন কর্মকর্তা ও সরকার দলীয় লোকজন যোগদান করলেও এ বছর সরকারের কেউই এ দিবসের কর্মসুচিতে অংশ গ্রহন করেনি।এ পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকারের এজেন্ডা নিয়ে কাজ করতে গেলে তিন এমপি স্থানীয় পাহাড়িদের মুখোমুখি হয়ে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আদিবাসি ইস্যু নিয়ে পাহাড়িজনগোষ্টির সাথে সরকারের দুরত্বের পাশপাশি এ তিন এমপি চরমভাবে প্রত্যাখ্যাত হতে পারেন। এ অবস্থায় আশংকায় আছেন তিন পার্বত্য এমপি সরকারের শীর্ষ মহল থেকে তাদের উপর কি নির্দেশনা আসছে তা নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ