চট্টগ্রামে জেলা উপজেলাসহ খেটে খাওয়া অভাব তাড়িত মানুষগুলোশহর মূখী হচ্ছে। কাজের সন্ধানে তারা দিকবিদিক ছুটাছুটি করছে। প্রতিনিয়ত ভোর বেলায় নগরীর দেওয়ান হাট ব্রীজ, ষোলশহর ২ নম্বর গেইট, মুরাদপুর, চকবাজার অলংকারসহ বিভিন্ন স্পটে দৈনিক চুক্তি ভিত্তিক কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শত শত মানুষ দেখে এ চিত্র স্পষ্ট হয়ে উঠে। বছরের বেশীর ভাগ সময় এ চিত্র দেখা গেলেও ঈদের আগে ভাগে কর্মপ্রত্যাশী মানুষের সংখ্যা বেড়েই যায়। অন্য দিকে দলে দলে শহরে আসা কর্ম প্রত্যাশী মানুষগুলোর ঠিকানা হচ্ছে বেশীর ভাগ ক্ষেত্রেই নগরের ফুটপাত, বস্তি, পরিত্যক্ত ভবন, কম ভাড়ার গ গৃহসমূহ। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগেই প্রতিবছরই কর্মপ্রত্যাশী শ্রমজীবি মানুষ ছুটে আসেন বন্দর নগরী চট্টগ্রামে। এদের একটি অংশ গ্রামের কৃষি শ্রমিক। প্রতিবার রোজার আগেই তারা শহরে এসে থাকে কাজের সন্ধানে। ঈদকে সামনে রেখে শহরে এসে কাজ করে তারা যে অর্থ পায় তা দিয়ে ঈদ উৎসবে পরিবার পরিজনের খরচের যোগান দিয়ে থাকে। শনিবার সকালে চকবাজার এলাকায় কুমিল্লাা এলাকা থেকে কাজের সন্ধানে আসা মুনছুর মিয়া জানান নিজ গ্রামে সারা বছর দিনমজুরের কাজ করে াকি। কিন্ত ঈদে বাড়তি খরচের জন্য শহরে এসেছি বেশঅ টাকা উপার্জনের আশায়। তিনি তার সাথে আরো ১৮ জন কর্মপ্রত্যাশী শহরে আসার কথা জানান। এসব শহরমূখী মানুষগুলো কেউ কেউ নগরীতে রিক্সা, ঠেলা গাড়ি চালক, নির্মান শ্রমিক সহ বিভিন্ন দিন মজুরের কাজ করে থাকে। বাকীরা কাজ না পেয়ে জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধ কর্মে। নগরীর নৈশ প্রহরী ও দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশের সাথে কথা বলে জানা গেছে, রাতে নগরীর কিছু কিছু সড়ক, স্থান থাকে অপরাধীদের দখলে। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে নিউ মার্কেট, মেডিকেল রোড, রেয়াজউদ্দিন বাজার, রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান, মতিঝর্না, আমবাগান, ঝাউতলাসহ বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ফুটপাতবাসী। আর এসবকে কেন্দ্র করে আবর্তিত হয় নানা অপরাধ কর্ম। ছিনতাই, অসামাজিক কাজ, মাদকের আসর, যৌন অপরাধসহ সবই ঘটছে রাতের নগরীতে। এসব অপরাধীদের বেশীলবাগই ভাসমান মানুষ। কাজ কর্ম না পেয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মে। বিভিন্ন থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এমন সন্দেহে প্রায়ই রাতে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে নগর এলাকার সন্দেহ ভাজনরা। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে বেশীরভাগ ক্ষেত্রে এদের কোর্টে চালান দেয়া হয়।এমনকি নিয়মিত মামলার পাশাপাশি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছাড়া পেয়ে যায় কেউ কেউ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন