যুক্তরাষ্ট্র রাশিয়ার কিছু কর্মকর্তাকে ভিসা প্রদানের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করার প্রতিশোধ হিসেবে মস্কো কয়েকজন মার্কিন নাগরিককে সেদেশে প্রবেশ করতে দেয়নি। এতে নতুন করে হোঁচট খেল দেশদুটির কূটনৈতিক সম্পর্ক। কমারসেন্ট ডেইলি বুধবার এ কথা জানায়। রাশিয়ার কারাগারে ২০০৯ সালে সার্গেই ম্যাগনিতস্কি নামের এক আইনজীবী মারা যাওয়ার ঘটনায় মানবাধিকার লংঘিত হওয়ায় দুদেশের সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়। যদিও এরপর সম্পর্ক উন্নত হতে শুরু করে। কিন্তু রাশিয়ার সর্বশেষ এ পদক্ষেপে দুদেশের মধ্যে নতুন করে সম্পর্কে টানাপোড়েন শুরু হলো। পত্রিকাটির খবরে আরো বলা হয়, সার্গেই মিতনস্কি নামের ওই আইনজীবীর মৃত্যুর সঙ্গে জড়িত কিছু রাশিয়ানকে কালো তালিকাভুক্ত করায় মস্কোও একই পদক্ষেপ নেয়। এসব রাশিয়ানের মধ্যে পশ্চিমে ‘মার্চেন্ট অব ডেথ’ হিসেবে পরিচিত অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতও রয়েছেন। বর্তমানে তিনি আছেন মার্কিন হেফাজতে। গতমাসে যুক্তরাষ্ট্র বলেছে, মিগনতস্কির মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে কিছু রাশিয়ানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া সতর্ক করে বলেছিল, এ পদেেপ নতুন করে শুরু হওয়া সম্পর্কন্নোয়নের ধারা আবারো ব্যাহত হবে। এদিকে রাশিয়া আমেরিকার কোন নাগরিকদের তার কোন তালিকা প্রকাশ করেনি। এ প্রসঙ্গে রাশিয়ার একজন কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, ‘তালিকাটি প্রকাশ করা হবে না। কারণ আমেরিকাও করেনি তাই আমরাও করবোনা।’ বড়ো ধরণের জালিয়াতি মামলার আসামী হয়ে বিচারের অপোয় মিগনতস্কি এগারো মাস কারাগারে আটক ছিলেন। সেখানেই মিগনতস্কির মৃত্যু হওয়ায় তার সমর্থকেরা এ ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়ী করে। এ মৃত্যুর ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য, এ ঘটনায় রাশিয়া এ পর্যন্ত ডাক্তার ও মস্কো কারাগারের ডেপুটি প্রধানের বিরুদ্ধে কেবল ফৌজদারি তদন্ত চালিয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন