বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১৫ মামলা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বর্তমান সরকারকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।এসময় মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫ টি মামলা ছিল। এর মধ্যে একটি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দুর্নীতির মামলা। এই ফাউন্ডেশনের তহবিলে ৩০০ কোটি টাকা জমা হয়েছে। ব্যবসায়ী নূর আলী চেকের মাধ্যমে টাকা দিয়েছে। শেখ ফজলুল করিম সেলিম তা স্বীকারও করেছেন। সেই মামলা তুলে নিয়ে এখন বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, জিয়া অরফারেনজ ট্রাস্ট একটি দাতব্য প্রতিষ্ঠান। যা দলের নেতাকর্মীদের সাহায্যের উপর চলে। এনিয়ে কোন মামলা হওয়ার কথা নয়।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণকে কিছুই দিতে পারেনি। জিনিসপত্রের দাম কমাতে ব্যর্থ হয়ে বাণিজ্যমন্ত্রী মানুষকে কম খাওয়ার পরার্মশ দেন। অর্থমন্ত্রী বলেন বাজারে না যেতে। বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বলেন কোর্ট না পরতে। সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই সরকার একের পর এক নতুন ইস্যু সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন