বিশ্বে প্রভাবশালী নারী রাষ্ট্রপ্রধানদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকী ২০১১ সালে বিশ্বের ১২ প্রভাবশালী নারী রাষ্ট্রপ্রধানদের এ তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় সবার ওপরে আছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দ্বিতীয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে ক্রিশনার তৃতীয়, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ চতুর্থ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড পঞ্চম, লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন স্যারলিফ ষষ্ঠ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তম, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগার্ডারডট্টির অষ্টম, কোস্টারিকার প্রেসিডেন্ট লুরা সিনচিলা নবম, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন দশম, লিথুনিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রেইবুস্কাইতে ১১তম এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কামলা পার্সাড-বিসেসার ১২তম।গত ৫ আগস্ট টাইম সাময়িকীর অনলাইন সংস্করণে ২০১১ সালের বিশ্বের ১২ প্রভাবশালী নারী রাষ্ট্রপ্রধানদের একটি তালিকা দেওয়া হয়।টাইম সাময়িকীতে প্রকাশিত প্রভাবশালী নারী রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত জীবনীর বিবরণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, বার বার সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়ার ইতিহাস রয়েছে এ নেত্রীর। ১৯৭৫ সালে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানে তাঁর পরিবারের ১৭ জন সদস্য নিহত হন। কিন্তু বিদেশে অবস্থান করায় তখন তিনি বেঁচে যান। ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর একটি জনসভায় গ্রেনেড হামলায় ২০ জনের বেশি নিহত হলেও তিনি প্রাণে বেঁচে যান।শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাবার পথ ধরে ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি তার। তিনি ইডেন কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।১৯৭৫ সালের হত্যাকাণ্ডে বাবা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের হারান শেখ হাসিনা। তিনি ও তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান।এরপর দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। এখনো তিনি দেশের অন্যতম পুরনো এ দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন