লন্ডনে সৃষ্ট দাঙ্গায় জড়িতদের ধরার জন্য পুলিশ বাড়ি বাড়ি তল্লাশী অভিযান শুরু করেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, এ পর্যন্ত শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহষ্পতিবার খুব ভোর থেকে এ সব পরোয়ানা অনুযায়ী পুলিশ গ্রেফতার অভিযান শুরু করেছে। লন্ডন মেট্রোপলিটন এলাকায় গত শনিবার থেকে এ পর্যন্ত আট শতাধিক ব্যক্তিকে আটক এবং তাদের মধ্যে তিন শতাধিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। তবে বৃটেনের একটি সংবাদ মাধ্যম বলেছে , এ পর্যন্ত এক হাজার তিনশ’র বেশি মানুষকে আটক করা হয়েছে।
দাঙ্গা ও লুটতরাজের সময় কোটিপতির মেয়ে, শিক্ষক, নিরাপত্তারক্ষী, সমাজসেবক, ডাকপিয়ন, নরসুন্দর, বাবুর্চি এমনকি ১১ বছর বয়সী স্কুলছাত্ররাও ছিল বলে জানা গেছে। এদিকে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহষ্পতিবার দেশটির সংসদের জরুরি অধিবেশনে দাবি করেছেন, কোনও রাজনীতি বা দাবিদাওয়ার জন্য দাঙ্গা হচ্ছে না বরং চুরি ও লুটপাটের জন্য এ দাঙ্গা সংঘটিত হচ্ছে।দ্য সানের খবরে বলা হয়েছে, প্রায় ২০০ লুটেরাকে সহযোগিতা করার অভিযোগে ১৯ বছর বয়সী লরা জনসন নামের লন্ডনের এক কোটিপতির মেয়েকে আদালতে হাজির করা হয়েছে। আদালত জানিয়েছেন, লরা প্রায় পাঁচ হাজার ৫০০ ডলার মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম, সিগারেট ও অ্যালকোহল লুট করেছেন। তবে লুট করার বিষয়টি পুরোপুরি অস্বীকার করায় লরাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য বেক্সলি জেলহাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, লরা গাড়ি চালিয়ে চার্লটন ও দক্ষিণ-পূর্ব লন্ডনের বাজারে গিয়ে লুটপাট চালিয়েছেন।
তবে এ ব্যাপারে লরার বাবা রবার্ট ও মা লিন্ডসে কোনো মন্তব্য করতে রাজি হননি।এর আগে বৃটেনের রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস বাম্বারি প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় বৃটিশ সমাজ ব্যর্থ হওয়ার কারণে এ দাঙ্গা দেখা দিয়েছে। তবে , এর আগে শিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়েছিল, অর্থনৈতিক বিপর্যয় থেকে বের হওয়ার কোন পথ দেখতে পাচ্ছে না বৃটেনের তরুণ সমাজ। তাই যে কোনও অজুহাতে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তৈরি হয়ে আছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন