চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের প্রধান উপদেষ্টা মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন- শারদীয় দূর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন বৃহৎ ও প্রধান ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব পালনে সিটি কর্পোরেশন সবধরনের সহযোগিতা প্রদান করবে। বৃহস্পতিবার সিটি কর্পোরেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষানের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, পরিষদের উপদেষ্টা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, পরিষদের কার্যকরী সভাপতি প্রকৌশলী হারাধন আচার্য্য, সাধারণ সম্পাদক সুজিত কুমার সিংহ (গণেষ), অর্থ সম্পাদক রূপন কান্তি দাশ, সহ সম্পাদক বিপ্লব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিগত পূজা উদযাপনের আয় ব্যায় উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং আগামী পূজা উদ্যাপনের বাজেট নির্ধারণ করা হয়। এছাড়াও আসন্ন দূর্গা পূজা উদযাপনের জন্য বর্তমান কমিটিকে অনুমোদন দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মনজুর আলম বলেন- সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক কাজ। সেবা হচ্ছে ধর্মের মূলবাণী। তাই ধর্ম চর্চার সাথে নাগরিক সেবায় আপনাদের নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। কর্মের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো উজ্জ্বল করে নিজের যোগ্যতা প্রমান করতে হবে। প্রধান অতিথি বলেন- চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির স্থান। এখানে সকল সম্প্রদায়ের লোক নির্বিঘেœ শান্তিপূর্ণ সহঅবস্থানে নিজ নিজ ধর্ম পালন করছে। তিনি বলেন- সিটি কর্পোরেশনের পূজা মন্ডপ যাতে নগরবাসীর প্রশংসা অর্জন করতে পারে সে লক্ষ্যে উদ্যোগ নিন, তাতে আমার সর্বাত্মক সহায়তা থাকবে। মেয়র পরিষদের মাধ্যমে ধমীয় অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিষদের সদস্যদের পারিবারের মেধাবী সন্তানদের মধ্যে একজনকে চিকিৎসক ও প্রকৌশলী ডিগ্রী অর্জনে বৃত্তি প্রদানের উদ্যোগ নেবার আহ্বান জানিয়ে এ ব্যাপারে তহবিল গঠনে তার সহযোগিতার কথা ব্যক্ত করেন। তিনি বলেন- যে শিক্ষার্থীকে এই সহায়তা দেয়া হবে সে শর্তানুযায়ী সিটি কর্পোরেশনে চাকুরী নিয়ে নাগরিক সেবায় বাধ্য থাকবে। জনাব মনজুর আলম সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পূজা মন্ডপের জন্য একটি বৃহৎ পরিসরে জায়গা নির্ধারণের জন্যও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় শিক্ষক হরি নারায়ন ভট্টাচার্য পূর্বাহ্নে চন্ডি পাঠ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন