শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

আওয়ামী লীগ নেতা জলিলকে হাইকোর্টে তলব

নওগাঁয় প্রাচীন আমলের কালি মন্দির ভেঙ্গে মার্কেন্টাইল চ্যারিটিবল হাসপাতাল নির্মানের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী আব্দুল জলিলসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ আগষ্ট সকাল সাড়ে ১০টায় আদালতে স্ব-শরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে নওগাঁর মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক জাকির হোসেন উপস্তিত ছিলেন। এছাড়া মন্দির ভাঙ্গায় কি পরিমান ক্ষতি হয়েছে তার একটি প্রতিবেদন পাঠাতে নওগাঁর জেলা প্রশানককে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য গত ২৭ জুলাই কয়েকটি জাতীয় দৈনিকে নওগাঁয় মন্দির ভেঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চ্যারিটিবল হাসপাতাল নির্মান করার সংবাদ প্রকাশ হলে হাইকোর্ট স্ব-প্রনোদিত হয়ে রুল জারী করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ