শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

শাবিতে ভর্তি পরীক্ষা ২৯ অক্টেবর

২৯ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম একাডেমিক কাউন্সিলে ভর্তি পরিক্ষার তারিখ নির্ধারন এবং মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মো. ইউনুসকে সভাপতি এবং ড. মোস্তাবুর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি ভর্তি কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের তারিখ নির্ধারন করা হবে বলে ভর্তি কমিটি সূত্র জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ