শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

মনোহরদীতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

বৃহষ্পতিবার সন্ধায় মনোহরদী উপজেলার উত্তর চালাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে এক দল সন্ত্রাসীরা। উপজেলার চালাকচর মোদক বাড়ি সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানাযায়, ওই গ্রামের রাজু মিয়া (৫৫) ও তার ছেলে আকরাম হোসেন (৩০) বৃহষ্পতিবার সন্ধায় কলের লাঙ্গল চালিয়ে জমিতে যাবার পথে রাস্তাটির ক্ষতি হয। সেসময় ৭ নং উত্তর চালাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন এর প্রতিবাদ জানায়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রাজু মিয়া (৫৫) তার ছেলে আকরাম হোসেন (৩০), ও নুর হোসেন (২৮) শিক্ষক সিরাজ উদ্দিনকে এলোপাতারী পিটিয়ে আহত করে।এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে রাজু ও তার ছেলেরা পালিয়ে যায়। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ