শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

হাইকোর্টে হাতাহাতি: আইনজীবী এমইউ আহমেদ গ্রেফতার

হাইকোর্টে হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেয়া মামলায় অভিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এমইউ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে তার সেগুনবাগিচার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, এমইউ আহমেদকে বুধবার রাত দেড়টার দিকে সেগুবাগিচাস্থ ১১৬, ইস্টার্ন হোম এপার্টমেন্টের ৬ তলা বাসা থেকে গ্রেফতার করা হয়। রাত আনুমানিক দেড়টার দিকে পুলিশ তাদের বাসায় অভিযান চালায়। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। তারা এমইউ আহমেদকে গ্রেফতারের সময় ঘরের আসবাবপত্র ও আলমিরা তছনছ করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। এরআগে গত ৪ আগস্ট বিএনপি সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, এড. তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনকে একই মামলায় গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অন্য আসামিরা হলেন, এড. কামরুল ইসলাম সজল, এড. শহিদুজ্জামান, এড. মির্জা আল মাহমুদ, এড. শরিফ উদ্দিন আহমেদ, এড. আবদুল্লাহ আল মাহমুদ, এড. এনামুল হোসেন গাফফার, এড. মোহাম্মদ আলী, এড. মো. আশরাফুজ্জামান খান, এড. গোলাম নবী, এড. রেজোয়ান আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ