হাইকোর্টের এজলাস কক্ষে বিশৃঙ্খলা ও হাতাহাতি এবং পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেফতার বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ তিন আইনজীবীকে ফের কারাবাস করতে হচ্ছে। তাদের রিমা- ও জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে গাড়ি পোড়ানোর পুরনো একটি মামলায় তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম শাহাদৎ হোসেন আজ বৃহস্পতিবার হাইকোর্টে হট্টগোলের মামলায় আসামিদের রিমা- না মঞ্জুর করেন। আদালত জামিন আবেদনও নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ৫ আগস্ট পুলিশ এ মামলায় তাদের আদালতে পাঠিয়ে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে মামলার কাগজপত্র (সিডি) না পাঠাবার কারণে দু’দফা শুনানি পেছানো হয়। এদিকে গাড়ি পোড়ানোর আরও একটি মামলায় জামিন পেলেন বিএনপির মহিলা সংসদ সদস্য পাপিয়াসহ ৩ আইনজীবী। অন্য দুই আইনজীবী হলেন- এডভোকেট তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজন। গত ১২ জুন বিএনপির ডাকা হরতালের সময় ধানমন্ডি থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম শামিমা পারভিন আজ সকালে ওই মামলার শুনানি শেষে রিমা- না মঞ্জুর করে আসামিদের জামিন দেন।
গত সোমবার এই তিন আইনজীবী রমনা থানার অপর একটি গাড়ি পোড়ানোর মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান। উল্লেখ্য, গত ২ আগস্ট হাইকোর্টের এজলাস কক্ষে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনায় ওদিনই পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে। এতে এমপি পাপিয়াসহ ১৪ আইনজীবীর নামোল্লেখ করে ৩০-৪০ জনকে আসামি করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন