বুধবার, ১৭ আগস্ট, ২০১১

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল শুরু

এক সপ্তাহ পর ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।যোগাযোগমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক সমিতি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিলে বাস চলাচল শুরু হয়।
এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বুধবার থেকে বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও নেত্রকোণা জেলার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হতে শুরু করেছে।  ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন বাস চলাচল শুরুর সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘যোগাযোগমন্ত্রী ঈদের আগেই ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় বুধবার সকাল থেকে যান চলাচল শুরু হয়েছে।’
এর আগে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে গত বুধবার থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কসহ ১৩টি রুটে দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচলও বন্ধ করে দেন পরিবহন মালিক সমিতির নেতারা। এ মহাসড়কটি বন্ধ থাকায় রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ