বুধবার, ১৭ আগস্ট, ২০১১

রূপগঞ্জে ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় বুধবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রূপগঞ্জ থানা যুবদল এবং ছাত্রলীগ মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে একই দিনে একই সময়ে ইফতার পার্টিও আয়োজন করায় সংঘর্ষেও আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, রূপগঞ্জ থানা যুবদল এবং ছাত্রলীগ মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার ইফতার পার্টির জন্য আবেদন করেছে। দু’পক্ষই অনড় থাকায় সংঘাত এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্থানে ১৪৪ ধারা জারি করে এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলে চিঠি দিয়ে জানিয়ে দেয়। এদিকে রূপগঞ্জ থানা যুবদল আহবায়ক আশরাফুল হক রিপন দাবি করেছেন, ১৪ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করে ১৭ তারিখের জন্য ইফতার পার্টির অনুমতি নেয়। এ অনুষ্ঠানে যুবদল কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি ছিলেন। মঙ্গলবার রাতে যখন গরু জবাই করে ইফতারের আয়োজন চলছিল তখন পুলিশ এসে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়ে ১৪৪ ধারা জারির কথা জানান। এ ঘটনার প্রতিবাদে বুধবার বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় যুবদল একটি মানব বন্ধন করবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ