বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

ক্যান্সার নিরাময়ে স্বর্ণ

ক্যান্সার নিরাময়ে নতুন তথ্য প্রকাশ করলেন গবেষকরা। রোগটি নিরাময়ে স্বর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন। এই গবেষক দলের প্রধান হিসেবে কাজ করেছেন ড. লুইস ওয়েলডক। এই দলটি ক্যান্সার নিরাময়ে ইমেজিং টেকনিক ব্যবহার করে চমৎকার ফল পেয়েছেন বলে দাবি করেছেন। মেটালিক্স নামক একটি পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয় স্বর্ণের যৌগে ক্যান্সার প্রতিরোধকারি এজেন্ট অবিষ্কৃত হওয়ার পর ওষুধ প্রস্তুত মহলে সাড়া পড়ে গেছে। এতে বলা হয়েছে স্বর্ণের ধাতব আয়নগুলি ক্যান্সারের নতুন ওষুধ তৈরিতে ব্যবহার করা যেতে পারে। গবেষক দল দাবি করেছেন স্বর্ণের কিছু কিছু যৌগ ক্যান্সার আক্রান্ত কোষগুলির পক্ষে ক্ষতিকারককিন্তু সাধারণ কোষগুলির পক্ষে নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ