সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের শেয়ার বাজারে ব্যাপক দরপতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে এশিয়ার মার্কেটগুলোর অবস্থাই সবচেয়ে নাজুক। ক্রেডিট রেটিংয়ে মার্কিনিদের পতন ও ইউরোপীয় দেশগুলোতে অর্থনৈতিক সঙ্কটের কারণে এশিয়াসহ পুরো পৃথিবীওে বড় বড় শেয়ার মার্কেটগুলোতে দরপতন অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এশিয়ার প্রায় সব দেশেই দ্বিতীয় দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে। জাপানের নিক্কিতে মঙ্গলবার দাম কমেছে শতকরা তিন দশমিক ৩৪ ভাগ। এতে শেয়ার সূচক ৯ হাজারের নিচে নেমে গেছে। এ অবস্থায় জাপানের হোন্ডা কোম্পানির শেয়ার বিক্রি শতকরা ২ দশমিক ৭ ভাগ এবং ইলেক্ট্রনিক কোম্পানি শার্প-এর বেচাকেনা শতকরা ২ দশমিক ৮ ভাগ কমেছে। মঙ্গলবার দিন শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার কোসপিতে ক্ষতির পরিমাণ ছিল ৮ দশমিক ৬, পরে তা ৫ দশমিক ৩ ভাগে দাঁড়ায়। স্যামসাং ইলেক্ট্রনিক কোম্পানির লেনদেন কমেছে শতকরা ৭ দশমিক ৬ ভাগ। বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা হিনিক্স সেমিকন্ডাক্টরের লেনদেন কমেছে ১০ শতাংশ। আর হংকংয়ের হ্যাং শেং শেয়ার বাজারে সূচক পড়েছে সরাসরি ৬ ভাগ। ভারতের মুম্বাই স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে শতকরা তিন ভাগ। সৌদি আরবের শেয়ার বাজারে সূচক কমেছে শতকরা চার দশমিক ২৭ ভাগ। সম্ভাব্য মার্কিন মন্দার কারণে এশিয়ার শেয়ার বাজার আরও দরপতন হতে পাওে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এতে এশীয় রপ্তানি বাণিজ্য ব্যপক ক্ষতির সম্মুখিন হবে। এদিকে, বিটেনের এফটিএসই-তে ২৭ বছরের ইতিহাসে এই প্রথম শেয়ারের সূচক একশ’ পয়েন্ট কমেছে। সেখানে শেয়ারের সার্বিক দাম কমেছে শতকরা তিন দশমিক চার ভাগ এবং সূচক পড়েছে ১৭৮ পয়েন্ট। অবশ্য, মার্কিন মূল্লুকের ওয়াল স্ট্রিটেও বড় ধরনের দরপতন হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন