সোনিয়া গান্ধী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। তবে সফল হয়েছে তাঁর অস্ত্রোপচার। এই কথা জানানোর পাশাপাশি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আজ বুঝিয়ে দিলেন, সভানেত্রীর অসুস'তার কারণে কংগ্রেসে কিছু থেমে নেই। নেত্রীর নির্দেশ অনুযায়ীই ভাল ভাবে চলছে সব। কংগ্রেসের তরফে এক বিবৃতিতে গত শুক্রবার বিকেলে জানিয়ে দেওয়া হল, �সভানেত্রী সোনিয়া গান্ধী দলের কিছু বিভাগ এবং কয়েক জন সাধারণ সম্পাদক ও সচিবের দায়িত্বে কিছু রদবদল করেছেন।� এই রদবদলের তালিকাও প্রকাশ করা হয়েছে। আপাত ভাবে এই রদবদলে পুনর্বাসন পেয়েছেন দলের কিছু নেতা-নেত্রী। তবে রাজনৈতিক ভাবেও এই রদবদলকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। কারণ, দলের সমন্বয়সংক্রান- কমিটি গঠনের ঘোষণাও করা হয়েছে এ দিন। বিভিন্ন প্রসঙ্গেই দল ও সরকারের মধ্যে দূরত্ব বা সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি। সোনিয়া যে এই সমস্যা দূর করতে তৎপর সেই বার্তাও রয়েছে আজকের এই রদবদলে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জনার্দন দ্বিবেদী গত শুক্রবার সকালেই জানান, �গতকাল সোনিয়া গান্ধীর শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।� জনার্দন এও জানান, সোনিয়ার দেখভালের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা ও রবার্ট বঢরা সেখানে রয়েছেন। বিষয়টি যে-হেতু তাঁর স্বাস'্য ও চিকিৎসা সংক্রান-, তাই এগুলিকে চর্চার প্রসঙ্গ না করে তোলার আবেদন জানানো হয়েছে গান্ধী পরিবারের তরফে। ফলে স্পষ্ট যে, কোথায়বা কী রোগের চিকিৎসা চলছে সোনিয়ার, শুক্রবারও কংগ্রেসের তরফে অন-ত তা বলা হয়নি। তবে কংগ্রেস সভানেত্রীর অসুস'তার খবরে যে দলের সর্বস-রে উদ্বেগ তৈরি হয়েছে, তা-ও পরিষ্কার। পাশাপাশি, তাঁর অনুপসি'তিতে সাংগঠনিক বিষয় পরিচালনার জন্য রাহুল গান্ধী, আহমেদ পটেল-সহ চার নেতাকে নিয়ে কমিটি গঠন করে দেওয়ার ব্যাপারে দলের মধ্যে আলোড়ন-আলোচনা অব্যাহত ছিল এ দিনও। এই অবস'ায় কংগ্রেসের তরফে আজ সুকৌশলে দলের সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন ঘটানোর বিবৃতি দেওয়া হল বলে রাজনৈতিক সূত্রের খবর। কৌশলে ওই বিবৃতিতে এও বুঝিয়ে দেওয়া হয়েছে যে, রদবদলের এই সিদ্ধান- সোনিয়া গান্ধীরই। চার সদস্যের কমিটির নয়। বস-ুত চার সদস্যের মধ্যে অন্যতম সদস্য রাহুল এখন সোনিয়ার সঙ্গেই রয়েছেন। ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকেই কি সোনিয়া এই রদবদলের নির্দেশ পাঠিয়েছেন। এ বিষয়ে কিন-ু বিবৃতিতে কিছু বলা হয়নি। রাজনৈতিক সূত্রের খবর, সিদ্ধান-গুলি সোনিয়া আগেই নিয়েছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে সেই সব সিদ্ধান-ই দল শুক্রবার ঘোষণা করল, শীর্ষ নেত্রী হিসেবে সোনিয়াকে �একই রকম সক্রিয়� হিসেবে তুলে ধরতে। এখানেই শেষ নয়। দলনেত্রীর অসুস'তার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দশ জনপথের সামনে যে কংগ্রেস সমর্থকদের ঢল নামতে পারে এমন আশঙ্কা গত কাল থেকেই ছিল। তা যাতে না হয়, সে জন্য গত বৃহস্পতিবার রাতেই হাইকম্যান্ডের তরফ থেকে দলের সর্বস-রে কঠোর বার্তা দেওয়া হয় যে, কেউ যেন দশ জনপথের সামনে ভিড় না করেন। স্বাভাবিকভাবেই সেই নির্দেশ কেউই লঙ্ঘন করেননি। বরং অন্য দিনের তুলনায় কংগ্রেস সদর দফতর ছিল অনেকটাই ফাঁকা। তার লাগোয়া দশ জনপথের গেটের সামনেটাও ছিল সুনসান। এর পরেই শুক্রবার বিকেলে রদবদলের বিবৃতিটি প্রকাশ করেন জনার্দন দ্বিবেদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে জয়ন-ী নটরাজনকে পরিবেশ মন্ত্রী করা হয়েছে। জয়ন-ী ছিলেন কংগ্রেস মুখপাত্র। তাঁর জায়গায় নতুন মুখপাত্র করা হয়েছে, অন্ধ্রপ্রদেশের রেণুকা চৌধুরীকে। শাকিল আহমেদকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য করে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়ায় দলের আর এক মুখপাত্রের পদটিও এত দিন শূন্য ছিল। সেই পদে উত্তরপ্রদেশের সংখ্যালঘু নেতা রশিদ আলভিকে মুখপাত্র করা হয়েছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আসন্ন হওয়ায় এই পদক্ষেপ প্রাসঙ্গিক বলেই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। এরই পাশাপাশি আরও দুই নেতা-নেত্রীর পুনর্বাসনের ব্যবস'া করেছেন সোনিয়া। প্রথম জন সুরেশ পচৌরি। মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পচৌরিকে সরিয়ে দেওয়ার পর তাঁর পুনর্বাসন অনেক দিন ধরেই বকেয়া ছিল। তাঁকে দলের সমন্বয় ও গবেষণা বিভাগের আহ্বায়ক করা হয়েছে। বস-ুত বুড়ারিতে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের পর এই বিভাগটি তৈরি করেন সোনিয়া। কারণ, দল ও সরকারের মধ্যে সমন্বয় বাড়াতে চাইছেন তিনি। তাই এই কমিটিতে এক দিকে যেমন জনার্দন দ্বিবেদী, দিগ্িবজয় সিংহ, মণীশ তিওয়ারিকে সদস্য করা হয়েছে, তেমনই রাখা হয়েছে অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, জয়রাম রমেশ, পবন বনশল, আনন্দ শর্মার মতো মন্ত্রীদের। একই ভাবে পুনর্বাসনের ব্যবস'া করা হয়েছে গিরিজা ব্যাসের। গিরিজা এক সময়ে রাজস'ানের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। কিন-ু দীর্ঘদিন ধরে তাঁরও কোনও পদ নেই। কংগ্রেসের �বিচার বিভাগ�-এর সভানেত্রী ও দলীয় মুখপত্র �সন্দেশ�-এর সম্পাদক করা হয়েছে তাঁকে। চুম্বকে দলের মধ্যে সব কিছু যে স্বাভাবিক রয়েছে, আজ সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন কংগ্রেস নেতৃত্ব। কিন-ু প্রশ্ন হল, বার্তা গেল কী। সোনিয়ার অনুপসি'তিতে দলে রাহুলের ভূমিকা ও গুরুত্ব যে বাড়বে গত কালই সোনিয়া তা বুঝিয়ে দিয়েছেন। কিন-ু দলের অন্দরে এ নিয়েও আলোচনা চলছে যে, রাহুল কতটা সফল ভাবে সেই বাড়তি দায়িত্ব পালন করতে পারবেন? বিশেষ করে দল ও সরকার যখন সঙ্কটের মধ্যে দিয়ে চলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন