সোমবার, ৮ আগস্ট, ২০১১

আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩৮

পূর্ব আফগানিস্তানে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩১ জন মার্কিন সেনা ও ৭ জন আফগান সেনা নিহত হয়েছে। খবরটির সত্যতা নিশ্চিত করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই এর অফিস। হেলিকপ্টারটি একটি অপারেশন শেষ করে ঘাটিতে ফিরে যাচ্ছিল। এই অপারেশনে ৮ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও এটা গুলি করে বিধ্বস্ত করেছে বলে দাবি করেছে তালেবানরা। আর এটাই ২০০১ থেকে আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন অপারেশেনে সবচেয়ে বড় কোন একক ক্ষতি। এর আগে কোন একক ঘটনায় এত মার্কিন সেনা নিহত হয়নি। এদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামার এক কর্মকর্তা জানিয়েছে, বিমানটি সম্ভবত গুলি করে বিধ্বস্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ