সোমবার, ৮ আগস্ট, ২০১১

গণবিক্ষোভে ফুঁসছে ইসরাইল

ইসরায়েলে তৃতীয় দিনের মতো গণবিক্ষোভ চলছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়াতে শনিবার পবিত্র নগরী জেরুজালেমে প্রায় তিন লাখ মানুষ বিক্ষোভ করে। এর আগে সবচেয়ে বড় বিক্ষোভটি হয় তেল আবিবে। প্রায় দুই লাখ মানুষ সে বিক্ষোভে  অংশগ্রহণ নেয়। গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা জীবনযাত্রার খরচ কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানায় এ বিক্ষোভ থেকে। পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, তেল আবিব এবং জেরুজালেম ছাড়াও বিভিন্ন জায়গায় আরও ২০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছে। বিক্ষোকারীরা বলছে তাদের সংখ্যা আড়াই লাখেরও  বেশি। আন্তর্জাতিক একটি গণমাধ্যম কর্শী রে ডেভিস বলেন, যে সব বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে এদের বেশিরভাগই মধ্যবিত্ত। তাদের প্রাপ্ত বেতন কাঠামো তাদের জীবনযাত্রার খরচ মেটাতে পারছেনা। ধারণা করা হচ্ছে বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যের গণঅভ্যুত্থান দেখে অনুপ্রাণিত। তারা এখন দেশটির রাজনৈতিক পরিবর্তন এবং অন্যান্য বিষয়েও সচেতনতা প্রকাশ করছে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ