সোমবার, ৮ আগস্ট, ২০১১

সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ শারাপোভা

পেশাদার অঙ্গনে সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা।
টানা সাত বছর যাবত ফোরবস ম্যাগাজিনের বার্ষিক তালিকায় শীর্ষে অবস্থান করছেন রুশ এই তারকা খেলোয়াড়। নিউ ইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে শারাপোভার আয় প্রায় ২৫ মিলিয়ন ডলারের কাছাকাছি। যার বেশীরভাগই তিনি কোর্টের বাইরে থেকে আয় করে থাকেন। শীর্ষস্থানীয় ধনী মহিলা ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের টেনিস খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির অর্জিত আয়ের তুলনায় শারাপোভার আয় প্রায় দুই গুন বেশী। ১২ মিলিয়ন ডলার আয় করে যুক্তরাষ্ট্রের রেসিং ড্রাইভার ড্যানিকা প্যাট্রিক রয়েছেন তৃতীয় স্থানে। উল্লেখ্য, তালিকার শীর্ষ ১০জন খেলোয়াড়ের মধ্যে সাতজনই টেনিস খেলোয়াড়।
শীর্ষ ১০ ধনী মহিলা খেলোয়াড় :
১. মারিয়া শারাপোভা- ২৫ মিলিয়ন ডলার
২. ক্যারোলিন ওজনিয়াকি- ১২.৫ মিলিয়ন ডলার
৩. ড্যানিকা প্যাট্রিকা- ১২ মিলিয়ন ডলার
৪. ভেনাস উইলিয়ামস- ১১.৫ মিলিয়ন ডলার (যুক্তরাষ্ট্র, টেনিস)
৫. কিম কাইস্টার্স- ১১ মিলিয়ন ডলার (বেলজিয়াম, টেনিস)
৬. সেরেনা উইলিয়ামস- ১০.৫ মিলিয়ন ডলার (যুক্তরাষ্ট্র, টেনিস)
৭. কিম ইউনা- ১০ মিলিয়ন ডলার (দণি কোরিয়া, ফিগার স্কেটিং)
৮. লি না- ৮ মিলিয়ন ডলার (চায়না, টেনিস)
৯. আনা ইভানোভিচ- ৬ মিলিয়ন ডলার (সার্বিয়া, টেনিস)
১০. পলা ক্রিমার- ৫.৫ মিলিয়ন ডলার (যুক্তরাষ্ট্র, গলফ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ