মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

উন্মুক্ত নিলামে থ্রি-জি লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত

সরকার টেলিকম অপারেটরদের থ্রি-জি লাইসেন্স উন্মুক্ত নিলামের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, আলোচনার পর থ্রি-জি লাইসেন্স উন্মুক্ত নিলামের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এছাড়া মোবাইল অপারেটরদের লাইসেন্স ফি, লাইসেন্স নবায়ন ফি ও ভিওআইপি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের স্যোসাল অবলিগেশন ফি ১ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ