রবিবার, ২১ আগস্ট, ২০১১

অংসান সুচি আজ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক একটি কর্মশালায় যোগ দিয়েছেন

অংসান সুচি আজ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক একটি কর্মশালায় যোগ দিয়েছেন। ৬৬ বছর বয়সী নেত্রীকে এ সময় হাসিখুশি দেখাচ্ছিল এবং তিনি মিয়ানমারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছিলেন। মিয়ানমার সরকারের আমন্ত্রণে তিনি গতকাল দেশটির নতুন রাজধানী নাই পি তাউ সফরে যান এবং সেখানে প্রেসিডেন্ট ইউ থাই সিনের সঙ্গে সাক্ষাত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের কর্মকর্তা বলেছেন, সাবেক জেনারেল ইউ থাই সিনের সঙ্গে সুচির বৈঠক খোলামেলা ভাবে অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের সরকারি মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক নিউ লাইটে এ বৈঠকের ওপর একটি ছোট নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, দেশ ও জাতির স্বার্থে উভয় পক্ষ অভিন্ন সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছেন।গত সপ্তায় সু চি মিয়ানমারের শ্রম-মন্ত্রী ইউ অং কি’র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতার আশ্বাস দেন সু চি। অন্যদিকে প্রেসিডেন্ট ইউ থাই সিন গত বুধবার রাজধানীতে অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে নতুন নীতির কথা ঘোষণা করেন। তিনি সরকার বিরোধী সব পক্ষকে গণতন্ত্রের উত্তরণে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ