রবিবার, ২১ আগস্ট, ২০১১

সাইবার ক্রাইমের শিকার শিক্ষকরা

ছাত্র ও অভিভাবকদের দ্বারা  সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন যুক্তরাজ্যের অনেক শিক্ষক। সম্প্রতি প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্ডি ফিফেনের করা এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছ। এন্ডি ফিফেনের এক গবেষণায় ৪০০ জন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকের উপর জরিপ পরিচালনা করে এ সিদ্ধান্তে আসা হয়।গবেষণায় পাওয়া যায়, ২৫ ভাগ ক্ষেত্রে শিক্ষকরা বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক দ্বারা ইন্টারনেটে মিথ্যাচারের শিকার হন। তবে, ছাত্রদের দ্বারা এ হামলার শিকার হওয়ার হার ২৬ ভাগ ক্ষেত্রে।
ফিফেন দেখিয়েছেন, একজন শিক্ষক অযথাই একজন অভিভাবক এর মাধ্যমে ইন্টারনেটে এমন এক মিথ্যাচারের শিকার হয়েছেন যাতে তিনি মানসিক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন।তিনি জানিয়েছেন, সেই শিক্ষককে একজন ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয় একটি ইন্টারনেট এ পোস্ট এর মাধ্যমে।উল্লেখ্য, ফিফেন তার গবেষণায় গ্রাম ও শহরের মধ্যে ইন্টারনেটে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার ক্ষেত্রে তেমন ফারাক নেই বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ