রবিবার, ২১ আগস্ট, ২০১১

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এক সপ্তাহের সফরে রাশিয়ায়

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল এক সপ্তাহের সফরে আজ রাশিয়া পৌঁছেছেন। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আজ সকালে একটি সামরিক ট্রেনে করে রাশিয়া পৌঁছান। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে-কিম জংয়ের সফরের সময় মেদভেদেভের সঙ্গে তার বৈঠকই হবে মূল কর্মসূচি। আগামী মঙ্গলবার সাইবেরিয়ার উলান উদে শহরে মেদভেদেভের সঙ্গে কিম জংয়ের বৈঠকের কর্মসূচি চূড়ান্ত হলেও পুতিনের সঙ্গে এ ধরনের কোনো সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। আলোচনায় উত্তর কোরিয়ার জন্য আরো খাদ্য সহায়তা, পরমাণু কর্মসূচি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক প্রকল্পের বিষয়গুলো গুরুত্ব পাবে। উত্তর কোরিয় প্রেসিডেন্ট রাশিয়ায় অবস্থানকালে রাজধানী মস্কো সফর করবেন না। রুশ সরকার উত্তর কোরিয়াকে নতুন করে ৫০ হাজার টন খাদ্য সহায়তা দেয়ার একদিন পর কিম জং রাশিয়া সফরে গেলেন। সর্বশেষ ২০০২ সালে পুতিন প্রেসিডেন্ট থাকার সময় কিশ জং ইল দেশটি সফর করেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ