মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

ফেসবুকের বাগ ধরলে ৫০০ ডলার পুরস্কার !

জনপ্রিয় সামাজিক ওয়েব সাইট ফেসবুক তার নেটওয়ার্ক এর নিরাপত্তার রক্ষার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যিনি এ প্রতিযোগিতায় জিতবেন তাকে ৫০০ ডলার নগদ পুরস্কার দেওয়া হবে।সত্যি কথা বলতে কি প্রতিযোগিতার আড়ালে ফেসবুক তার ওয়েব সাইটের নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা গুলো সাড়িয়ে নেবার ব্যবস্থা করেছে। ফেসবুক  কর্তৃপক্ষ নিরাপত্তার সাথে জড়িত গবেষকদের উদ্দেশ্যে ঘোষণা দেয়, যারা তাদের নেটওয়ার্কের দুর্বলতা গুলো খুঁজে বের করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে।যে বাগ গুলো দিয়ে হ্যাকাররা ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়, সেই সব বাগ যিনি খুঁজে বের করে দিবেন তাদের প্রত্যেককে প্রতি বাগের জন্য ৫০০ ডলার পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ফেসবুকের নিরাপত্তা বিষয়ক সংশ্লিষ্টরা থাকবেন।উল্লেখ্য ইতিপূর্বে ফেসবুক একজন নামকরা হ্যাকারকে তাদের সামাজিক ওয়েব সাইটের নিরাপত্তার দিকটি দেখভালের জন্য ভাড়া করেছিলেন। কিন্তু ফেসবুকের নিরাপত্তার জন্য তিনি কি কাজ করেছেন তা প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ