বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

বগুড়ায় মওদুদকে অবাঞ্চিত ঘোষণা করলো ছাত্রদল

বগুড়া জেলা ছাত্রদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৭ আসনের এমপি ব্যারিষ্টার মওদুদ আহমদকে অবাঞ্চিত ঘোষণা করেছে। শহীদ জিয়াকে হেয় করার প্রতিবাদে বুধবার দুপুরে ছাত্রদল শহরে নবাববাড়ি সড়কে জুতা-সেন্ডেল হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। নেতারা বলেছেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে বগুড়ায় ঢুকতে দেয়া হবেনা। প্রয়োজনে প্রতিহত করা হবে। তবে এ ব্যাপারে ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, তিনি কোন বিভ্রান্তিকর বক্তব্য রাখেননি। ছাত্রদল না বুঝেই এমন কাজ করেছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু জানান, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ ব্যারিষ্টার মওদুদ আহমদ শহীদ জিয়া সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তৃতা দিয়েছেন। এতে ছাত্রদলের নেতাকর্মীরা মর্মাহত ও বিক্ষুব্ধ হয়েছেন। এর প্রতিবাদে বুধবার দুপুরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জুতা-সেন্ডেল হাতে বিক্ষোভ মিছিল করা হয়। এরপর জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, সুজন, শফিকুল, বাবু, শাফিন, শাওন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সভা থেকে ব্যারিষ্টার মওদুদকে বগুড়ায় অবাঞ্চিত ঘোষণা করেন। তার বগুড়ায় আগমণ প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। পরে সেখানে মওদুদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বুধবার বিকালে এ ব্যাপারে মোবাইল ফোনে ব্যারিষ্টার মওদুদ বলেন, ছাত্রদল না বুঝেই এমন কাজ করেছে। মওদুদের জুনিয়র ব্যারিষ্টার আনোয়ারুল ইসলাম শাহীন জানান, স্যার শহীদ জিয়া সম্পর্কে কোন বিভ্রান্তিকর মন্তব্য করেননি। পত্রিকাগুলো তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ