মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

আন্নার সমর্থনে দিগম্বর হলেন মারাঠি অভিনেত্রী

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারেকে সমর্থন জানাতে দিগম্বর হলেন মারাঠি অভিনেত্রী যোগিতা দানদেকার। শুক্রবার তিনি তার নগ্নদেহে ভারতের পতাকা এঁকে লিখেন ‘আমি আন্নাকে সমর্থন করি’।যোগিতা সাংবাদিকদের বলেন, “আমি গত দশ বছর থেকে আন্নাকে সমর্থন করে আসছি।” তিনি আরো জানান, পার্লামেন্টে লোকপাল বিল পাসের পর তিনি বিবস্ত্র হয়ে ম্যারাথন দৌড় দেবেন।জানা গেছে, ভারতীয়রা তাদের নিজ নিজ অবস্থানে থেকে যে যেভাবে পারছেন, আন্নাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। যারা রামলীলা ময়দানে যেতে পারছেন না, তারা বেছে নিচ্ছেন ভিন্ন পন্থা। বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা এ ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে আছেন। যোগিতা ছাড়াও বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড় ও সেলিনা জেটলি মুম্বাইয়ের আজাদ ময়দানে আন্না হাজারের সমর্থনে শোভাযাত্রায় অংশ নেন। অভিনেত্রী বিদ্যা বালানও লাকমি ফ্যাশন উইকের অনুষ্ঠানে আন্নার সমর্থনে গান্ধী টুপি পরেন।  এছাড়াও তার সমর্থনে মুম্বাইয়ের দাহি হানদি উত্সবে গান্ধী টুপি পরে অংশ নেন বলিউড তারকা নেহা দুপিয়া, জন আব্রাহাম, রোহিত রায় ও উদিতা গোস্বামী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ