শনিবার আদালত পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত ও সব ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার রাওয়ালপিন্ডির একটি আদালত এ রায় দেয়।
পাবলিক প্রসিকিউটর চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন। আদালত আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির এক জনসভায় বক্তৃতা দেয়ার পর অজ্ঞাত হামলাকারীদের হামলায় নিহত হন বেনজির ভুট্টো। নিহত হওয়ার মাত্র দুই মাস আগে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ২০০৮ সালে তারই স্বামী আসিফ আলী জারদারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
বেনজির ভুট্টোর যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানে মোশাররফের কী পরিমাণ সম্পদ আছে তা নির্ধারণ করা যায়নি। তবে তিনি দুটি আবাসিক ফ্ল্যাটের মালিক। এছাড়া ইসলামাবাদে তার একটি ফার্ম হাউজ ও বেলুচিস্তানে জমি রয়েছে। ওই জমিতে উন্নয়ন কাজ চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন