আদালতে বিচারাধীন ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যেই প্রমান করে ‘রায় নির্ধারিত হয়ে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিচারাধীন মামলা বিষযে আগেভাগেই মন্তব্য করার নজির পৃথিবীর সভ্য কোন দেশে নেই। অথচ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- সরকারের মদদ ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি আবারও বিচারের আগেই রায় দিয়ে দিলেন। প্রমাণ করলেন প্রধানমন্ত্রীই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ-আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা আলমগীর বলেন, কয়েকদিন ধরে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বিএনপিকে সরাসরি দায়ী করে বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী সরকারের নির্বাহী বিভাগের প্রধান। একটি চলমান মামলা তার এহেন বক্তব্য বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে এটা স্বাভাবিক। এটা আদালত অবমাননা কিনা তা বিচারকগণ দেখবেন। তবে প্রমাণিত হয়ে গেলো তারেক রহমানসহ অন্য নেতাদের জড়ানো রাজনৈতিক প্রতিহিংসার আর একটি দৃষ্টান্ত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন