লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বন্দি করেছে বলে দাবি করলেও মঙ্গলবার ভোররাতে সাইফ ত্রিপোলিতে বিভিন্ন গণমাধ্যমের সামনে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুগত সশস্ত্র বাহিনীসহ গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সাইফ বিদ্রোহীদের পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। ত্রিপোলির রিঙোস হোটেল যে এলাকায় রয়েছে সেই এলাকাটি এখনও গাদ্দাফি বাহিনীর দখলে রয়েছে। এ হোটেলটিতে বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের গাদ্দাফি বাহিনী আটক করে রেখেছে বলে জানিয়েছিলেন আল জাজিরার ত্রিপোলি সংবাদদাতা। ওই হোটেলেই উপস্থিত হন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। তিনি সরকারি একটি গাড়িতে করে হোটেলটিতে আসেন। এ সময় তিনি বিদ্রোহীদের হাতে তার আটকের খবর অস্বীকার করেন। সাইফ জানান, ত্রিপোলি গাদ্দাফি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গাদ্দাফি নিরাপদে আছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘অবশ্যই তিনি নিরাপদে আছেন।’ ত্রিপোলি থেকে বিবিসির সংবাদদাতা জানান, সাইফকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সাইফ তাঁর সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং ভি চিহ্ন প্রদর্শন করছেন। গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম দাবি করেন, সরকার ত্রিপোলির কমপক্ষে ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তবে বিদ্রোহীদের দাবি, তারাই ত্রিপোলির ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় কার দাবির সত্যতা কতটুকু, তা নিয়ে সংবাদমাধ্যমগুলো দ্বিধায় পড়েছে। লিবিয়ার নেতা কোথায় আছেন তা এখনো অস্পষ্ট। তবে কূটনৈতিক সূত্র পশ্চিমা একটি বার্তা সংস্থাকে জানিয়েছে, গাদ্দাফি তাঁর বাসভবনে থাকতে পারেন। সংবাদমাধ্যমগুলোতে বাব আল-আজিজিয়ার আশপাশে গাদ্দাফির অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। লিবিয়ায় ৩৯ বছর বয়সী সাইফকে গাদ্দাফির উত্তরসূরি মনে করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন