যে রাশিয়া পৃথিবীর বাইরে প্রথম কোন মানুষ পাঠিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল তারাই এবার চমৎকার এক ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এবার তারা মহাশূন্যে বানাবে বিশাল এক হোটেল। এর নাম দেয়া হয়েছে দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন। মহাকাশ ভ্রমণ করতে মুখিয়ে আছে এমন পর্যটকদের জন্যই এ ব্যবস্থা। ওই হোটেলটি পর্যটকদের নিয়ে পৃথিবী থেকে ২১৭ মাইল ওপর দিয়ে পৃথিবীকে পরিভ্রমণ করবে। আর তাতে রোমাঞ্চিত হবেন পর্যটক। এজন্য তারা যে নভোযান আকৃতির হোটেল বানানোর পরিকল্পনা করেছে তাতে এক সঙ্গে যেতে পারবেন ৭ জন পর্যটক। এতে আছে চারটি কেবিন। আছে বিশাল ২১৭ মাইল ওপর থেকে পৃথিবীকে দেখতে কেমন দেখায় তা অবলোকনের জন্য বিশাল জানালা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরও বলা হয়েছে, মহাকাশে এ হোটেল তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ান কোম্পানি অরবিটাল টেকনোলজিস। এটি চালু হবে ২০১৬ সাল নাগাদ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) নভোচারিরা যেভাবে সয়ুজ নভোযানে করে যেতে পারেন সেভাবেই মহাকাশ ভ্রমণবিলাসীরাও এই হোটেলে পৌঁছাবেন। অরবিটাল টোকনোলজিসের কর্মকর্তা সের্গেই কস্টেনকো জানিয়েছেন, মহাশূন্যেই বানানো এ হোটেলে থাকার ব্যবস্থা হবে খুবই আরামদায়ক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেসব সুবিধা রয়েছে তার চেয়েও বেশি সুবিধা থাকবে ‘দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন’ নামের এ হোটেলটিতে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যে কক্ষপথে আবর্তন করে সে কক্ষপথেই চালু হবে এটি। হোটেলে খাবার অর্ডার দেয়ার বা খাবার পরিবেশন করার জন্য আলাদা কোন বেয়ারা থাকছে না। তবে, পছন্দের খাবার ঠিকই খেতে পাবেন অতিথিরা। এ জন্য পৃথিবী থেকে সেরা রাঁধুনীদের দিয়ে রান্না করিয়ে নিজের স্যুটে ভরে নিতে হবে তা। তবে, একটি বিষয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা হচ্ছে মোটেও এলকোহল পান করা যাবে না এ হোটেলে। এ হোটেলে একটু ঢুঁ মারতে চাইলেও বড়ো অঙ্কের অর্থ খরচ হবে। পাঁচদিন কাটাতে খরচ পড়বে সাড়ে ৩ লাখ পাউন্ডের মতো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন