মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধান হয়েছেঃ বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার সরকার পতনের মতো কোনো বিপদজনক অবস্থায় নেই। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধান করা হয়েছে। কিন্তু সহিংসতা দমনে সেনাবাহিনীর কঠোর হওয়া উচিত বলেই মনে করি। বিশ্বের অন্যান্য দেশের উদ্বিগ্ন হবার মতো তেমন কিছুই ঘটেনি এখানে। তিনি আরো বলেন, বহুদলীয় রাজনৈতিক প্রথা চালুর পদক্ষেপ নেয়া হবে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ইউরোপের সদস্য দেশগুলো আসাদকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। এ আহ্বানের পরিপ্রক্ষিতে ওই টিভি সাক্ষাৎকারে জাতিসংঘের ও ইউরোপ আমেরিকার দেশগুলোর কঠোর সমালোচনা করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হচ্ছে। এখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনাই ঘটেনি।এর আগে জাতিসংঘের একটি দল সিরিয়া সফর করে জানায়, সিরিয়ায় মানবাধিকার বিনষ্ট হয়েছে। নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে ক্রমাগত হত্যা করেছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর হামলায় প্রায় ৪০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করে জাতিসংঘ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ