ভারতের পার্লামেন্ট দুর্নীতি বিরোধী আইনে (লোকপাল বিল) তিনটি প্রস্তাব যুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় ২৯০ ঘণ্টা পর অনশন ভাঙলেন আনা হাজারে।
এনডিটিভি জানায়, নয়া দিল্লির রামলীলা ময়দানে রবিবার সকাল ১০টায় হাজারো জনতার উপস্থিতিতে অনশন ভাঙেন 'পদ্ম বিভূষণ' খেতাবধারী এই সমাজ কর্মী।লোকপাল বিলে সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনাসহ তিনটি ধারা অন্তর্ভুক্ত করার দাবিতে সেখানেই গত ১২ দিন ধরে অনশন চালিয়ে আসছিলেন তিনি। এই অনশনে তার সাড়ে সাত কেজি ওজন কমেছে।
এর আগে শনিবার পার্লামেন্টে লোকপাল বিলে আনা হাজারের তিনটি দাবি অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। এক পর্যায়ে ভোটাভুটি এড়িয়ে পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা র্বসম্মতভাবে ওই প্রস্তাব গ্রহণ করে।শর্তগুলো হলো- এক. সিটিজেন চার্টার বা নাগরিক সনদ। দুই. উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে অধস্তন আমলাতন্ত্রকে লোকপালের অধীনে আনা। তিন. প্রত্যেক রাজ্যে ন্যায়পাল নিয়োগ।লোকসভায় গৃহীত প্রস্তাবের কপি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চিঠি নিয়ে ইউনিয়ন মন্ত্রী বিলাশরাও ডেশমুখ শনিবার আন্না হাজারের সঙ্গে সাক্ষাত করতে রামলীলা ময়দানে যাওয়ার কথা। এর আগে অনশন ভাঙতে তিনটি শর্ত দেন গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। এ তিনটি শর্ত যদি সরকার মেনে নেয়, তাহলেই তিনি অনশন ভাঙবেন বলে জানান। তিনি বলেন, শর্ত তিনটি মানলেই অনশন ভাঙব, তবে আন্দোলন চলবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন