অত্যাধুনিক এই প্রযুক্তির যুগে বাজাওে আসছে হাজার বছর টিকে থাকতে সক্ষম ডিভিডি প্রযুক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অপটিক্যাল ডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান মিলেনিয়েটা এবং হিটাচি-এলজি কর্তৃপক্ষ এই ডিভিডি প্রযুক্তি তৈরীর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা এমন প্রযুক্তিতে ডিভিডি তৈরি করেছেন যা হাজার বছর ধরে তথ্য ধরে রাখতে পারবে। যার তথ্য যে কোনোসময় ব্যবহারযোগ্য।
জানা গেছে, এ ডিস্কটি তৈরি করা হয়েছে পাথরের মত অজৈব পদার্থ দিয়ে। এ ডিভিডিতে রাইট করা মুভি, ছবি বা তথ্য কোনোভাবেই নষ্ট হবে না কারণ রাইট করার সময় ডিস্কে ক্ষুদ্র ছিদ্র তৈরি হয় যা কোনো প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয় না। এ ডিস্কটির তথ্য ৯৩২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকে। এছাড়া লেজার প্রযুক্তি ব্যবহার করে রাইট করা সাধারণ ডিভিডির তথ্য সহজেই নষ্ট হয়ে যায় তবে মিলেনিয়েটার ডিস্ক প্রতিদিন ব্যবহার করলেও শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে। তবে ডিস্কটি ব্যবহারের অসুবিধাও যে নেই তা নয়। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি একবারই রাইট করা যায়। এরপর সেখানে থাকা তথ্য হাজার বছরের জন্য সংরক্ষিত হয়ে যায়। অবশ্য এরজন্য বিশেষ রাইটার প্রয়োজন হবে। ডিস্কটিতে রাইট করার গতিও মাত্রই ৪ এক্স। আপাতত এর ধারণ ক্ষমতা হবে সিংগেল লেয়ার ডিভিডির সমান, অর্থাত ৪.৭ গিগাবাইট। এ ডিস্কের দাম রাখা হবে বর্তমানের গোল্ডেন আর্কাইভাল ডিস্কের সমান, প্রতিটি ৩ ডলার করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন