শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

করাচিতে আবার সহিংসতা, নিহত ৩০

পাকিস্তানের বাণিজ্য নগরী করাচিতে নতুন করে সহিংতায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধী দলগুলোর সংঘর্ষেই সবাই নিহত হয়েছে। করাচির পুরনো এলাকা লায়ারি এবং এর আশপাশেই সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। এলাকাটি পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রভাবাধীন এলাকা।
নিহতদের মধ্যে পিপিপি'র একজন প্রাক্তন সাংসদও আছেন। করাচি পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, লায়ারি এবং আশপাশের এলাকার অপরাধী দলগুলোর মধ্যে সংঘর্ষেই অধিকাংশ লোক নিহত হয়েছে। "এটা গত মাসে সংঘটিত সংঘর্ষের মতো নয়, এটা অপরাধী দলগুলোর সংঘর্ষের ফলাফল," বলেন ওই পুলিশ কর্মকর্তা। গত জুলাই মাসজুড়ে করাচিতে ভায়াবহ রাজনৈতিক হানাহানি ও আন্তঃসা¤প্রদায়িক দাঙ্গায় প্রায় ৩শ জন নিহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ