চিকিৎসায় 'অবহেলার' অভিযোগের মুখে ল্যাবএইড হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যগত শিক্ষক মৃদুল কান্তি চক্রবর্তীর পরিবারকে ৫০ লাখ টাকা দিয়েছে। ল্যাবএইড কর্তৃপক্ষ বলেছে, ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ দেওয়া হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ল্যাবএইড কর্তৃপক্ষের যৌথ সভায় এ অর্থের চেক হস্তান্তর হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের বিশেষ সভাকক্ষে দুপুর ৩টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ সভা চলে। মৃদুলের পরিবারের পক্ষ থেকে সংগীত বিভাগের চেয়ারম্যান আকলিমা ইসলাম কুহেলি চেকটি গ্রহণ করেন বলে ওই বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভাশেষে নাট্যকলা বিভাগের শিক্ষক ইস্রাফিল শাহীন শিক্ষার্থীদের বলেন, "ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তোমাদের দাবির আলোকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছে তারা। অবহেলার ঘটনার জন্য তারা আমাদের কাছে ক্ষমাও প্রার্থনা করেছে।" ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই পরিবারকে আমরা সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা দিয়েছি।" "তবে এক্ষেত্রে অবহেলার যে অভিযোগ উঠেছে সেরকম কোনো বিষয় নেই।" হাসপাতালটির পরিচালক ডা. এ কে এম মাহবুবুল হক বলেন, "কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এ টাকা দেওয়া হয়েছে।" এটা ক্ষতিপূরণ কি-না জানতে চাওয়া হলে তিনি কথা বলতে রাজি হননি। শুধু বলেছেন, "আদালতে বিচারাধীন আছে। এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না।"
মৃদুল কান্তি চক্রবর্তী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ অগাস্ট মারা যান। আক্রান্ত অবস্থায় তাকে ল্যাবএইডে নেওয়া হলে তারা চিকিৎসায় অবহেলা করে বলে সেদিনই অভিযোগ তুলে এর তদন্ত দাবি করে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় ল্যাবএইডের চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সব সদস্য, ওই চিকিৎসার দায়িত্বে থাকা দুই চিকিৎসককে আগামী ২৩ অগাস্ট আদালতে হাজির হতে বুধবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীতসহ বিভিন্ন বিভাগের অনেক শিক্ষার্থী সভাকক্ষের বাইরে অবস্থান নেয়। তারা এ সময় ল্যাবএইড কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। সভাশেষে শিক্ষার্থীরা তাদের অন্য দুই দাবি অর্থাৎ ঘটনায় দায়ীদের বিচার এবং গণমাধ্যমের সামনে ক্ষমা প্রার্থনার বিষয়ে সুরাহা দাবি করে। তবে বিভাগের শিক্ষকরা 'আদালতে বিচারাধীন বিষয়' বলে শিক্ষার্থীদের এসময় শান্ত করেন। এর আগে পূর্বঘোষিত তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন