শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

শহীদ জিয়াই হলেন আধুনিক বাংলাদেশের স্থপতি : মওদুদ

একটি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে খুব শিগগিরিই তার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার বক্তব্যে বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার সকালে মতিঝিলে নিজের চেম্বারে এক প্রেস ব্রিফিংয়ে মওদুদ আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, দল বাঁচাতে হবে। এই ভুল বুঝাবুঝির জন্য তিনি দুঃখিত। বক্তব্য প্রত্যাখ্যান প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, এই একই বক্তব্য তার বইয়ে আছে। সাবেক এ আইনমন্ত্রী বলেন, সম্প্রতি এটিএন টিভি চ্যানেলে সম্প্রচারিত তার সাক্ষাতকার ছিল বিশ্লেষণমূলক একাডেমিক আলোচনা। সেখানে বঙ্গবন্ধু ও শহীদ জিয়া সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা দু’টি পত্রিকায় খন্ডিত আকারে প্রকাশ করায় দলের অনেক নেতা কর্মীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখেন উল্লেখ করে তিনি বলেন, রিজভীর ব্যক্তিগত প্রতিক্রিয়ার উপর তিনি কোন মন্তব্য করতে চান না। প্রচারিত অনুষ্ঠানে তার বক্তব্য সম্পর্কে বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দুই নেতার আর্বিভাব হয়েছিল দুটি ভিন্ন প্রেক্ষাপটে। এ জন্য একজনের সাথে আরেকজনের তুলনা হয় না। শহীদ জিয়াকে খাটো করে বঙ্গবন্ধুর মর্যাদাকে বৃদ্ধি করা যাবে না। দেশের জন্য যে যা অবদান রেখেছেন তাকে সেই অবস্থানে রাখতে হবে। নিজেকে বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য দাবি করে তিনি আরও বলেন, “শহীদ জিয়াই হলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। এই কথা আমাদের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”ব্যারিস্টার মওদুদ বলেন, “দেশ এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও শক্তির জন্য এটা একটি দুর্যোগময় সময়। আমি আশা করবো এই ভুল বোঝাবুঝি বন্ধ হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব স্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের গণআন্দোলনকে সফল হবে”।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ