বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

জ্যাগারের কন্ঠে সংস্কৃত গান

বিখ্যাত ইংলিশ ব্যান্ড সুপার হেভি তাদের ভক্তদের জন্য নতুন চমক হিসেবে নিয়ে আসছে সংস্কৃত ভাষায় গান। ব্যান্ডটির প্রধান ভোকাল রোলিং স্টোনের মিক জ্যাগারের কন্ঠে শোনা যাবে এই গান। জ্যাগারের সাথে চমক হিসেবে রয়েছেন ভারতের অস্কার জয়ী সুরকার এআর রহমান। সত্যমিভা জয়তি শিরোনামের এ্যালবামের গানগুলো নিয়ে তাই এখন থেকেই সঙ্গীতাঙ্গনে চলছে জোর আলোচনা। এআর রহমান ছাড়াও এই এ্যালবামের গানগুলো আরো কম্পোজ করেছেন ডেভ স্টুয়াটর্, জস স্টোন ও ড্যামিয়েন মার্লে। আশা করা হচ্ছে আগামী নভেম্বরে এই এ্যালবামটি বাজারে আসবে। এ প্রসঙ্গে ডেভ স্টুয়ার্ট বলেছেন, এআর রহমান ও আমরা এই এ্যালবামে ভক্তদের কণ্ঠস্বর শুনতে চাই। এবং আশা করছি এটি একটি মহান ভারতীয় সঙ্গীত হবে। এআর রহমান ভারতীয় মিডিয়ার কাছে এই এ্যালবাম প্রসঙ্গে বলেছেন, এটি একটি ঐতিহাসিক এ্যালবাম হবে। আশা করছি মানুষ এটি পছন্দ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ