বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকসহ ৪৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় সাব-কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারকৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৬ শিক্ষার্থী এবং বাকি ১৯ জন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের। এ সংক্রান্ত সাব-কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলো গত চার মাসে বিভিন্ন বর্ষের বার্ষিক পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোট ৪৫ শিক্ষার্থীকে এ শাস্তি দেয়। এছাড়া পরীক্ষার টেবুলেশন শিট নকল করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষককে দুই বছর টেবুলেশন শিট দেখা এবং পরীক্ষা কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়।
শৃঙ্খলা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন