বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

তিস্তার পানিবন্টন চুক্তি হচ্ছে না : ভারতীয় হাইকমিশনার

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এ সফরে তিস্তার পানিবন্টন চুক্তি হচ্ছে না বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং তিস্তার পানিবন্টন চুক্তির ব্যাপারে ভারতের অবস্খান জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, চুক্তি সাক্ষরের বিষয়ে একটি রাজ্যের সংশ্লিষ্টতা রয়েছে। এ ব্যাপারে তাদের সাথে আলোচনা চলছে। তাই মনমোহনের এ সফরে চুক্তি সাক্ষর হচ্ছে না। তবে শিগগিরই তিস্তার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ