বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

দেশের জন্য তিস্তার পানিবন্টন চুক্তি বড় ইস্যু : মেনন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে তিহ্মত্মার পানিবন্টন চুক্তি হচ্ছে না বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে পানিই জীবন, পানিই সম্পদ। পানি ছাড়া আমাদের চলবে না। বাংলাদেশের জন্য তিস্তার পানিবন্টন চুক্তি বড় ইস্যু। ভারতের সাথে যদি এ চুক্তি না হয় তবে অন্য চুক্তিগুলো অর্থহীন হয়ে যাবে। আজ মঙ্গলবার একটি দৈনিককে এ কথা বলেন। মনমোহনের এই সফরে তিস্তার পানিবন্টন চুক্তি না হলে জাতীয় স্বার্থ ক্ষুণল্প হবে বলে রাশেদ খান মেনন মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ