শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই ল্যাপটপ দোয়েল বাজারে আসবে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু বলেন, দেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ বাজারে ছাড়ার প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই বিক্রি শুরু হবে। ডাক ও টেলিযোগাযোগ বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলেই দ্রুত বাজারজাত করা হবে এই ল্যাপটপ। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেনি মন্ত্রী। ১০ হাজার, ১২ হাজার, ২১ হাজার ও ২৫ হাজার টাকায় চার ধরনের ‘দোয়েল’ বাজারে পাওয়া যাবে। এই ল্যাপটপ বাজারে এলে বিদেশি কোম্পানিগুলো তাদের ল্যাপটপের দাম কমাতে বাধ্য হবে বলেও আশা করছেন রাজু। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সহযোগিতায় মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘থিম ফিল্ম ট্রান্সমিশন’ (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে টেশিস। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে দেশেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ