শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

শিগগিরই সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা হবে : ফখরুল

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ, রোড মার্চের কর্মসূচি দেওয়া হবে। আজ শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা ফখরুল ও সহসভাপতি সেলিমা রহমান সংগঠনটির সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়া শেষে । সাংবাদিকদের একথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, আগামীকাল শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে। শরিকদের সঙ্গে আলোচনার পর আন্দোলনের বৃহত্তর কর্মসূচি শিগগরিই আমরা ঘোষণা করবো। কী কর্মসূচি আসবে- জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, জনসভা-সমাবেশ, রোর্ড মার্চসহ প্রয়োজনে কঠোর কর্মসূচি আসতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ