হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট দীর্ঘ প্রায় আট
ঘণ্টা পর ফের সক্রিয় হয়েছে। হ্যাকাররা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে।
এখন সাইটটিতে প্রবেশ করা সম্ভব হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর
হাইকমিশনের ওয়েবসাইটে (http://www.hcidhaka.org/) প্রবেশ করলে ভারত ও
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করে লেখা কিছু বার্তা
দেখা যায়। হ্যাকাররা এসব বার্তা প্রেস রিলিজ (সংবাদ বিজ্ঞপ্তি) ও ইভেন্টস
(অনুষ্ঠান) অংশে ‘আপলোড’ করেছে।
প্রেস রিলিজ বিভাগে লেখা দেখা যায়, “This site has been hacked by Bangladeshi hacker….. India, Stop boarder killing. We are human, not bird. Its your responsibility to be friendly to Bangladesh. আরও লেখা ছিল- And Listen MAMATA, if you would have some common sense then you would not want to give us 25 % water.Come Bangladesh and visit the rivers. Currently peoples are harvesting paddy in the river. Rivers are becoming dead day by day because of your Policies. ওয়েবসাইটের ইভেন্টস অংশে হ্যাকাররা লিখেছে, এটা খুবই সাধারণ একটি পদক্ষেপ নেওয়া হলো। ইন্টারনেটে ভিসা আবেদনকারীরা ওয়েবসাইট খুলতে গেলে বিষয়টি প্রথমে তাদের নজরে আসে। তবে ভিসা আবেদনের অনলাইন পদ্ধতির বহিঃলিঙ্কটি ঠিকভাবে কাজ করছে। এই ওয়েবসাইটের হোমপেইজে থাকা অন্য সব বহিঃলিঙ্কও সক্রিয় রয়েছে। এ বিষয়ে জানতে বৃহস্পতিবার মধ্যরাতের পর হাইকমিশনের জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কয়েকদিন আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনের ওয়েবসাইটটিও হ্যাকারদের কবলে পড়েছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন