বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও গভর্নরের প্রটোকল কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামান। নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু শর্তারোপের কথা রয়েছে। তবে এ শর্তগুলো কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাংলাদেশ ব্যাংক জানায়, পরিচালনা পর্ষদ সভার কার্যবিবরণী প্রস্তুত হওয়ার পর গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ