মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ঢাবিতে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের সংগঠন ইউলেসা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে। আজ সোমবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আবুল এহসান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম, ইউলেসার সভাপতি খন্দকার মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক ফজল মোহাম্মদ খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ