সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

বিএনপিপন্থী আইনজীবীদের আবারো হাতাহাতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার সকালে আদালত প্রাঙ্গণে এক কর্মসূচি পালন করতে গিয়ে এ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আজ রবিবার তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন। সকাল থেকে বিএনপি সমর্থক আইনজীবীরা দফায় দফায় মিছিল করেন। সকাল পৌনে ১১টার দিকে হঠাৎ সংঘর্ষ শুরু হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দেয়ার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে সানাউল্লাহ মিয়া ও মো. মহসিন মিয়ার পক্ষের আইনজীবীরা। প্রায় ১৫ মিনিট ধরে দুই পক্ষের জুনিয়র আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও কিলঘুঁষি মারামারি পর সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে উত্তেজনা কমেনি।উল্লেখ্য, বিএনপি’র আইনজীবীদের এ দু’টি গ্রুপ প্রায়ই বিভিন্ন কর্মসূচিতে গিয়ে নিজেদের দ্বন্দ্ব প্রকাশ্যে ফুটিয়ে তুলছেন। এর আগে গত ৬ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্র্মসূচি পালনের সময়ও বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সামনেই তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ