মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা শীর্ষ দশে

টেনিসে মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। তবে র্যাঙ্কিংটা এককে নয়, মেয়েদের দ্বৈতে। আজ সোমবার ঘোষিত র্যাঙ্কিংয়ে সানিয়ার অবস্থান দশম। এটা এই টেনিস তারকার ক্যারিয়ার সেরা অর্জন। এর আগে ভারতীয়দের মধ্যে কেবল লিয়েন্ডার পেজ, মহেষ ভূপতি ও রোহান বোপানার বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢোকার কৃতিত্ব রয়েছে। সানিয়ার আগের অবস্থান ছিল ১১। উঠে এসেছেন এক ধাপ ওপরে। টেনিসের দ্বৈতে সানিয়ার সঙ্গী এলেনা ভেসনিনার উন্নতিও হয়েছে সমান এক ধাপ। ১২ থেকে ১১ নম্বরে উঠে এসেছেন এই রাশিয়ান খেলোয়াড়। এককে সানিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়, বলতে গেলে হতাশার। তবে ভেসনিনার সঙ্গে দ্বৈতে দারুণ খেলে যাচ্ছেন সানিয়া। সাম্প্রতিক সময়ে জিতেছেন তিনটি শিরোপা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ